চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুছাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মণ্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকেরা।
সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের ওপরও জোর দেওয়া হয়।
সভায় নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সঠিক জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমে যায়। তাঁরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর বয়সী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করতে গিয়ে...
ByDesk ReportOctober 16, 2026সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...
ByDesk ReportOctober 16, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...
ByDesk ReportOctober 13, 2026সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...
ByDesk ReportOctober 13, 2026ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...
ByDesk ReportOctober 13, 2026‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...
ByDesk ReportOctober 12, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment