চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুছাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মণ্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকেরা।
সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের ওপরও জোর দেওয়া হয়।
সভায় নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সঠিক জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমে যায়। তাঁরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...
ByDesk ReportSeptember 2, 2026দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...
ByDesk ReportSeptember 2, 2026মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...
ByDesk ReportSeptember 2, 2026মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment