Home জাতীয় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা
জাতীয়

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

Share
Share

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর ভাষ্য, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চলছে এবং তিনি নিজের দেশেই জীবনের শেষ পরিণতি দেখতে চান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান বা দেশের বাইরে অবস্থান নেন। বর্তমানে দলটির কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।

শেখ হাসিনা সাক্ষাৎকারে আরও বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাই তিনি আগে দেশে ফিরবেন এবং পরে অন্যদেরও আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বিচারব্যবস্থার ওপর আস্থা প্রকাশ করে দাবি করেন, বিচারপ্রক্রিয়ায় সত্য প্রকাশ পাবে।

তবে আওয়ামী লীগের একাধিক নেতার মতে, দেশে ফেরার ঘোষণার বাস্তবায়ন নির্ভর করবে তখনকার রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও আইনি অবস্থার ওপর। তাঁদের মতে, এ বিষয়ে এখনো দলীয় কোনো দৃশ্যমান প্রস্তুতি বা কর্মপরিকল্পনা নেই।

এদিকে শেখ হাসিনার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায়ের আইনগত প্রক্রিয়া বাস্তবায়ন হওয়া উচিত।

অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সরকার বিষয়টি আইন অনুযায়ী দেখছে এবং আদালতের নির্দেশনা অনুসরণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিসরের পাশে নিউইয়র্কের মেয়র, আর্জেন্টিনা ম্যাচে বললেন ‘ডাকাতি’ হয়েছে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মিসরের হারের পর রেফারিং নিয়ে বিতর্ক এখনো থামেনি। এবার মিসরের পক্ষে অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র...

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবি

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি...

Related Articles

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ধীরে...

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া...

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন...

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 

মন্ত্রিসভা ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার...