Home জাতীয় অপরাধ নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক
অপরাধ

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

Share
Share

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চক হরিবল্লভ আবাসন প্রকল্পের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মো. রাজু আহমেদকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন চক হরিবল্লভ আবাসন এলাকায় মাদক সেবন ও বিক্রির সময় স্থানীয়রা মো. সাইফ (২৬), মো. রাসেল (৩০) ও মো. শহিদুল ইসলামকে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন।

অভিযোগে বলা হয়েছে, মামলা হওয়ার পর থেকেই আসামিরা বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় ৬ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা ওই এলাকায় আবারও মাদক সেবন ও বিক্রির চেষ্টা করলে রাজু আহমেদ বাধা দেন। এ সময় তারা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

পরে রাত ১১টার দিকে রাজু আহমেদ বাড়ি ফেরার পথে মহাদেবপুর–নজিপুর সড়কে পৌঁছালে অভিযুক্তরা একটি চার্জারচালিত যান থেকে নেমে তার ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় রাজু আহমেদ মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

Related Articles

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কাউসার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬...

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে...

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

;