Home আঞ্চলিক অন্ধকারে সেন্ট মার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে দ্বীপবাসীর রাত
আঞ্চলিক

অন্ধকারে সেন্ট মার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে দ্বীপবাসীর রাত

Share
Share

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ


বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে চরম দুর্ভোগ নেমে এসেছে। কয়েক দিন ধরে উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো দ্বীপে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে পুরো দ্বীপ। ল্যাম্প, মোমবাতি ও চার্জলাইটের ক্ষীণ আলোই এখন অনেক পরিবারের একমাত্র ভরসা। টানা বৃষ্টি, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের মধ্যে আতঙ্ক নিয়ে দিন-রাত কাটাচ্ছেন দ্বীপের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ফারুক আলম বলেন, টানা ভারী বৃষ্টি ও সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকে পড়েছে। উপকূল রক্ষাবাঁধ না থাকায় অনেক বসতবাড়ি প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া যাচ্ছে না। ফলে স্বজনদের সঙ্গে যোগাযোগও ব্যাহত হচ্ছে। রাতে জোয়ারের পানি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।

দ্বীপে বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ব্লু-মেরিন এনার্জি লিমিটেড সৌরবিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। তবে বৈরী আবহাওয়া, জ্বালানির সংকট ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কয়েক দিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ পরিবারের ভরসা এখন ল্যাম্পের আলো।

আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে সংকট আরও তীব্র হতে পারে।

উত্তাল সাগরের কারণে জেলেরাও মাছ ধরতে যেতে পারছেন না। দীর্ঘ সময় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে দ্বীপবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় পুরো দ্বীপ অন্ধকারে রয়েছে। উত্তাল সাগর ও জোয়ারের পানিতে ঘরবাড়ি প্লাবিত হওয়ার শঙ্কায় মানুষ রাতে ঘুমাতে পারছেন না। উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিজিবি ও কোস্ট গার্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেন্ট মার্টিনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দ্বীপবাসীকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;