Home জাতীয় মৌসুমি বায়ু সক্রিয়, আগামী পাঁচ দিন সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস
জাতীয়

মৌসুমি বায়ু সক্রিয়, আগামী পাঁচ দিন সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

Share
Share

দেশের ওপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন সব বিভাগেই মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে।

এ ছাড়া মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১০ জুলাই) থেকে রোববার (১২ জুলাই) পর্যন্তও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময় ধরে জানত বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাবের কোচ...

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিনি দিল্লি সফর করতে পারেন—ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত...

Related Articles

মেঘনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...

রাজশাহী কলেজের দুই নেত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

  রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী...

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...