Home আন্তর্জাতিক ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রয়োজনীয়’, বললেন ন্যাটো মহাসচিব
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রয়োজনীয়’, বললেন ন্যাটো মহাসচিব

Share
Share

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ‘একেবারে প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো)-এর মহাসচিব মার্ক রুটে। তাঁর দাবি, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে।

বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটনের শক্ত প্রতিক্রিয়া যৌক্তিক এবং ন্যায়সংগত ছিল।

ন্যাটো মহাসচিব বলেন, ‘যখন দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকে এবং একটি পক্ষ সেই চুক্তির শর্ত লঙ্ঘন করতে শুরু করে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো প্রয়োজনীয় বলে আমি মনে করি।’

তিনি আরও দাবি করেন, ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে...

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে...

Related Articles

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র...

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, আদালতে যাচ্ছেন ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

;