Home সাম্প্রতিক ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো
সাম্প্রতিক

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

Share
Share

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি ভেনিজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেস একটি পা হারায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ইচ্ছা ছিল—বিশ্বকাপের স্টিকার অ্যালবামে নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার সংগ্রহ করা। বিষয়টি রোনালদোর নজরে এলে তিনি পর্তুগালের জার্সি গায়ে শিশুটির উদ্দেশে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো। আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে আন্দ্রেসের হাতে পৌঁছেছে। এ ছাড়া রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে সে।

এর আগে রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজও ভেনিজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজের পর পতেঙ্গা সৈকত থেকে সন্দ্বীপের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সন্দ্বীপের সন্তান ও চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মুনিপ আহমেদ শান (১৪) নিখোঁজ হওয়ার পর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে...

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৫ লাখের বেশি শিশু

ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গৃহহীন হয়ে গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ২১ লাখের বেশি ফিলিস্তিনি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। জীবনধারণের ন্যুনতম সুযোগ-সুবিধা বঞ্চিত এসব...

Related Articles

দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনের পর স্বামীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির অনুমতি পাওয়ার...

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে...

স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তির আবেদন করছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দীপু মনির স্বামী, সুপ্রিম...

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি...