Home আন্তর্জাতিক সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Share
Share

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহত সবাই সৌদি নাগরিক।

রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হন।

তবে নিহত ব্যক্তিরা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন বা হেলিকপ্টারটি কী কাজে ব্যবহৃত হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না।

জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

রাস তানুরা সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র। প্রায় চার মাস বিরতির পর সম্প্রতি সেখান থেকে অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম আবার শুরু হয়েছিল। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অভিনেতা ডনের গ্রেপ্তারের পর সামিরার দেশ ছাড়ার তীব্র গুঞ্জন

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও প্রখ্যাত নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন...

লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব, সভাপতি তানজিনা, সম্পাদক রাইহান

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যকালের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার চৈতি...

Related Articles

সৌদি পাঠ্যবই থেকে কোরআন-হাদিসের কিছু অংশ বাদ ,ইসরায়েলি সংস্থার ব্যাপক প্রশংসা

সৌদি আরবে স্কুলের পাঠ্যবই থেকে জেরুজালেম এবং কোরআন-হাদিসের নির্দিষ্ট কিছু অংশ বাদ...

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশি সাংবাদিক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি...

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, আহত ১

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি...