Home আন্তর্জাতিক ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

Share
Share

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

যুক্তরাজ্যের লিভারপুল ক্রাউন কোর্ট গত বছর তাকে দোষী সাব্যস্ত করে। রায় ঘোষণার সময় বিচারক বলেন, অভিযুক্তের আচরণ ছিল ‘আগ্রাসী’ এবং হামলাগুলো ছিল ‘দীর্ঘস্থায়ী ও উসকানিবিহীন’।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ জুলাই বিমানবন্দরের একটি স্টারবাকস ক্যাফেতে এক ব্যক্তিকে হেডবাট করার অভিযোগে আমাজকে আটক করতে গেলে তিনি দুই নারী পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান। এতে একজনের নাক ভেঙে যায়।

মামলায় আরও অভিযোগ ছিল, তিনি এক পুরুষ পুলিশ কর্মকর্তার ওপরও হামলা করেন। তবে এ অভিযোগে জুরি সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তাকে খালাস দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার আচরণ নিয়ে পৃথক তদন্ত চলছে।

হামলার শিকার পুলিশ কর্মকর্তারা আদালতে দেওয়া বক্তব্যে বলেন, এ ঘটনার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনকালে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের শঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক...