Home আঞ্চলিক কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আঞ্চলিক

কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৮৩০ টাকাসহ সোহেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া সোহেল মিয়া উপজেলার রাজা চাপিতলা গ্রামের আব্দুল আলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিউল আলমের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ফেরদৌস রনি, সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় সোহেলের দেহ তল্লাশি করে ২০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।

বাঙ্গরা বাজার থানার ওসি মোহাম্মদ শফিউল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

স্পেন ও সৌদি আরবের ম্যাচের আগে জাতীয় পতাকা প্রদর্শনের প্রচলিত প্রটোকলে পরিবর্তন এনেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় বাণীর প্রতি সম্মান...

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। রোববার...

Related Articles

রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করে জীবিকা চালান হাসেম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি...

বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় আগামীকাল...

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু...

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পালকি বাস, আহত ৪

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে...