Home আঞ্চলিক মুরাদনগরে স-ন্ত্রা-স বিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
আঞ্চলিকজাতীয়

মুরাদনগরে স-ন্ত্রা-স বিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার পৃথক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার মোহাম্মদ শামীম সরকার (৪৪) এবং সদর ইউনিয়নের সোনাউল্লাহ (পূর্ব) গ্রামের ইব্রাহিম সরকার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে মুরাদনগর থানা পুলিশের বিশেষ টিম শনিবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ নিজ এলাকা থেকে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ শামীম সরকার ও ইব্রাহিম সরকারকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। একই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শরীর ও মন সুস্থ রাখতে যোগব্যায়ামের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় মামলা

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ ফুট দৈর্ঘ্যর একটি আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনার এক সমর্থক।...

Related Articles

১২ ঘণ্টায় অটোচালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব...

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর...

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় যুবক গুলিবিদ্ধ: পিস্তল ও ককটেল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক...

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা...