Home বিনোদন স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার
বিনোদন

স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

Share
Share

স্পেন ও সৌদি আরবের ম্যাচের আগে জাতীয় পতাকা প্রদর্শনের প্রচলিত প্রটোকলে পরিবর্তন এনেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় বাণীর প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরুর আগে সাধারণত মাঠের ঘাসের ওপর বড় আকারের জাতীয় পতাকা বিছিয়ে প্রদর্শন করা হয়। তবে এবার সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি। পরিবর্তে দুই দেশের পতাকাই স্বেচ্ছাসেবকেরা হাতে ধরে মাঠে প্রদর্শন করেন।

সৌদি আরবের জাতীয় পতাকায় সবুজ পটভূমির ওপর সাদা অক্ষরে কালেমা লেখা রয়েছে। নিচে রয়েছে একটি তলোয়ারের প্রতীক। ধর্মীয় গুরুত্বের কারণে দেশটিতে পতাকার ব্যবহারে বিশেষ বিধিনিষেধ রয়েছে।

সৌদি আরবের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকাকে মাটি, পানি বা নিচু কোনো স্থানে স্পর্শ করানো যায় না। একইভাবে পতাকা অর্ধনমিত করারও অনুমতি নেই।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফা ম্যাচ-পূর্ব পতাকা প্রদর্শনের নিয়মে পরিবর্তন আনে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের অনুরোধের পর দুই দেশের পতাকাই সমানভাবে হাতে তুলে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কোনো দেশের প্রতি আলাদা আচরণের ধারণা তৈরি না হয়।

এর আগেও ধর্মীয় বাণীসংবলিত পতাকা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে ফিফা তাদের ম্যাচ-পূর্ব প্রটোকলে পরিবর্তন এনেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে...

Related Articles

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

;