Home বিনোদন মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা
বিনোদনসাম্প্রতিক

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

Share
মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা
Share

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে তৌসিফ মাহবুব লেখেন, ১৯৯৩ সালে তাঁর বাবার ব্যবসা থেকে মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা। সেই সময় তিনি তাঁকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন।

তৌসিফ লেখেন, তাঁর বাবার একমাত্র স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ভালো কিছু করবে এবং সবার থেকে আলাদা হবে। নিজের বাস্তবতার চেয়ে সন্তানের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। শিক্ষা যে খরচ নয়, বরং সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ—তাঁর বাবা সেটিই বিশ্বাস করতেন বলে উল্লেখ করেন এই অভিনেতা।

বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তৌসিফ মাহবুব লেখেন, আজ তিনি জীবনে যতটুকু অর্জন করেছেন, তার ভিত্তি গড়ে দিয়েছেন তাঁর বাবা। তিনি শুধু বাবা নন, প্রথম শিক্ষক ও অনুপ্রেরণাও।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “তিনি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার মধ্যেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। পৃথিবীর প্রতিটি বাবা আজীবন বেঁচে থাকুক।”

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁদের বাবাকে নিয়ে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

;