Home জাতীয় ‘দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন’: স্পিকার
জাতীয়

‘দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন’: স্পিকার

Share
Share

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময় সরকারদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।

বক্তব্যের একপর্যায়ে নিলোফার চৌধুরী মনির নির্ধারিত সময় শেষ হয়ে গেলে স্পিকার বলেন, “দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন।”

এর আগে নিলোফার চৌধুরী মনি বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, কয়েক দিন আগে বিরোধী দলের এক সংসদ সদস্য কওমি মাদ্রাসায় বরাদ্দ না থাকার বিষয়ে কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির জন্য নয়, সমগ্র দেশের মানুষের জন্য কাজ করার কথা বলে।

তিনি আরও বলেন, সংসদে তরুণদের প্রতিনিধিত্ব থাকলেও তাঁদের কেউ কেউ তরুণদের বিভিন্ন ইস্যুর পরিবর্তে গণভোট নিয়ে বেশি কথা বলেন।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, একজন সংসদ সদস্য তাঁর বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন, যদিও তিনি জীবিত ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য হতে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান হওয়া বাধ্যতামূলক নয়; জনগণের জন্য কাজ করাই গুরুত্বপূর্ণ।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি নিজেও তা স্বীকার করেছেন। স্পিকার বলেন, “এটি ছিল ‘স্লিপ অব টাং’। এ বিষয়ে এর আগেও সংসদে ব্যাখ্যা দেওয়া হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;