Home জাতীয় দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি
জাতীয়সাম্প্রতিক

দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণাঙ্গ মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন কার্বারি সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা, জাতীয়তাবাদী মহিলা দল রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি ও নারী সমাজকর্মী নূর জাহান বেগম পারুল, হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি সুজিত দেওয়ান, মহিলা হেডম্যান মেমাচিং মারমা এবং কালাপাকুজ্যা মৌজার হেডম্যান সিরাজুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান এবং লেখক শিশির কান্তি চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ দীপেন দেওয়ানকে আবারও পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চান। তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১০৫ দিনের মাথায় তাকে পদত্যাগে বাধ্য করা হয় এবং ষড়যন্ত্রের মাধ্যমে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এ মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের বাইরের কোনো ব্যক্তি প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হতে পারেন না। তাই বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়নেরও দাবি জানান তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি ও গণস্বাক্ষরপত্র প্রদান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

;