Home সাম্প্রতিক কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ তৃণমূলের
সাম্প্রতিক

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ তৃণমূলের

Share
Share

মোঃ হাসান মাহমুদ জয়,কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে একাধিক ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেন, মোস্তাফিজার রহমান মোস্তফা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির বিভিন্ন সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই একটি চক্র এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান

নেতাকর্মীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তি বা দলীয় ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত করছে না, বরং স্থানীয় রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করারও চেষ্টা চলছে। তারা দ্রুত ফেক আইডিগুলো শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি আপসহীন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে এবং প্রয়োজনে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নেতৃবৃন্দ বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই তাদের ঐক্য নষ্ট করতে পারবে না। তারা ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক আবেদন খারিজ করে...

Related Articles

চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস: উপচে পড়া জনস্রোত, অংশ নেন লাখ লাখ মানুষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায়...

পোরশায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে...

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়...

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে উদ্বুদ্ধ...