Home জাতীয় মাদারীপুর-১ আসনের এমপির ভিডিও ভাইরাল, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া
জাতীয়

মাদারীপুর-১ আসনের এমপির ভিডিও ভাইরাল, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

Share
Share

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে সালিস বৈঠকে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায়।

এক মিনিটের ওই ভিডিওতে তাঁকে টেবিল চাপড়াতে এবং উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে ধমক দিতে দেখা যায়। এ সময় তিনি বলেন, “একটা কথাও কেউ বলবেন না। সবগুলারে খাইয়া হালামু। আমি এখানে আছি কেন?”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে ভিডিওর প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, “খেয়ে ফেলতে চাইলে শিকড় উপড়ে ফেলানো হবে।”

অন্যদিকে এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা গণমাধ্যমকে বলেন, ভিডিওটি প্রায় এক থেকে দেড় মাস আগের একটি সালিস বৈঠকের। তাঁর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন।

তিনি বলেন, সালিসে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল এবং পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। পরে তিনি ধমক দিয়ে পরিস্থিতি শান্ত করেন। তাঁর ভাষ্য, বিচার কার্যক্রম পরে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;