Home আঞ্চলিক সিরাজগঞ্জ সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক
আঞ্চলিক

সিরাজগঞ্জ সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে সলঙ্গা থানা পুলিশের উদ্যোগে কদমতলা সমাজকল্যাণ পাঠাগারে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাঁরা বলেন, মাদকসেবী ও মাদক কারবারি যে-ই হোক, তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, এম দুলাল উদ্দিন আহমেদ, আইয়ুব হোসেন, গজেন্দ্র নাথ মণ্ডল ও শাহীন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;