Home আন্তর্জাতিক মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ

Share
Share

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস লিখিত প্রশ্নে জানতে চান, গত ১৬ বছরে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সরকার কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে কাজ করছে। ইয়াবা, আইস, ফেনসিডিলসহ মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সীমান্ত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করতে দুর্গম ও স্পর্শকাতর এলাকায় নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) ও টহল পোস্ট (টিওবি) নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে টহল কার্যক্রম ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তে ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে। পাশাপাশি পার্বত্য সীমান্ত এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজ চলছে, যা দ্রুত প্রতিরোধ কার্যক্রমে সহায়তা করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষকে সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে ভারত সীমান্তের সংবেদনশীল অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেন...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

থাইল্যান্ড ভেঙে স্বাধীন ইসলামি রাষ্ট্র গঠনের ঘোষণা বিআরএনের

থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়...

গাজায় ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের

ফিলিস্তিন ও ইসরায়েল-দুই দেশের মানুষ যাতে পারস্পরিক শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারে,...

লোহিত সাগরের মোকা বন্দরে সৌদি জোটের বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ৬

লোহিত সাগরের অতি পরিচিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকায় আকস্মিক বিমান হামলা...

;