Home জাতীয় অপরাধ সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক
অপরাধ

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

Share
Share

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সুবিদবাজার পয়েন্ট এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় এবং সেখানে অবস্থানের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেছে...

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা। রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত তরুণ তানভীরুল খুন, তদন্তে নতুন মোড়

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ব্লেচলিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে নিহত ২৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মোহাম্মদ...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের...