Home সাম্প্রতিক দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা
সাম্প্রতিক

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

Share
Share

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় সাত দিনের মধ্যে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোরী পেশায় পোশাক শ্রমিক। তারা নিজেদের মধ্যে সম্পর্কের কারণে এবং পারিবারিক বাধা এড়াতে একসঙ্গে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গত ২ জুন সকালে পল্লবী এলাকার বাসা থেকে দুই কিশোরী ব্যক্তিগত প্রয়োজনে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরদিন ৩ জুন তাদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে নীলফামারীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, কোনো অপহরণ বা অপরাধচক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি। পারিবারিক কারণেই তারা বাড়ি ছেড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধারের পর দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, আইন পাস ফ্রান্সে

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ...

ফিফার নয়, আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফিফার গোল্ডেন বল জেতা হয়নি লিওনেল মেসির। তবে এবার নিজের নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও...

Related Articles

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

  ফেসবুকে বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এই...

‘আপনাকে খুশি করতে মতামত বদলাব না’: প্রতিবাদে অনড় সুরসম্রাট অরিজিৎ সিং

রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার নানা অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থী আন্দোলনে...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

শিক্ষার্থীদের ওপর পুলিশের তাণ্ডব: রাজপথে পিষ্ট ভারতের ভবিষ্যৎ

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)-র প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে নেমে দিল্লির...