মো. ইয়াসিন সরকার, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্যসচিব মোল্লা মুজিবুল হক, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল মুমিন, মুফতি ফজলুল হক, মুফতি সাদেকুল ইসলাম, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা ইউসুফ, মুফতি মানসুর কবীর, মুফতি মাহমুদ হাসান, মুফতি বোরহান উদ্দিন, মুফতি কামরুজ্জামান মুরাদী, সাংবাদিক কাজী শরীফুদ্দিন আহাম্মেদসহ স্থানীয় আলেম, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কওমি তরুণ ওলামা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সচেতন নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a comment