Home জাতীয় অপরাধ তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
অপরাধআঞ্চলিক

তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

Share
Share

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিথীর স্বামী আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আল আমিন ও বিথী দম্পতি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকার বন্ধু বেকারির গলির একটি বাসায় বসবাস করতেন। শুক্রবার রাতে ওই বাসা থেকেই বিথীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান সমকালকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বিথীর বাবা ইলিয়াস বেপারী বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। এতে স্বামী আল আমিনসহ তিনজনকে আসামি করা হয়েছে।
বিথীর বাবা এজাহারে উল্লেখ করেন, সাত বছর আগে আল আমিন ও বিথীর বিয়ে হয়। আগে থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে আল আমিন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার যৌতুকের টাকা দাবিতে বিথীকে মারধর করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে বিথী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...