Home আন্তর্জাতিক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
আন্তর্জাতিক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে তারা বর্তমানে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৩টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২০৩/৬-আর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২৮ জনকে ভারতীয় অংশের শূন্যরেখায় অবস্থান করতে দেখেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবির দাবি, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন।

ঘটনার পর কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং পরে সেক্টর কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, “বর্তমানে ওই ২৮ জন শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম হোসেন বলেন, বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি তাঁকে অবহিত করেছে।

তবে এ বিষয়ে বিএসএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...