Home আঞ্চলিক জামালপুরে পুকুর থেকে এক নবমুসলিমের লাশ উদ্ধার
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

জামালপুরে পুকুর থেকে এক নবমুসলিমের লাশ উদ্ধার

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)


জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় পুকুর থেকে ওমর ফারুক (২৮) নামে এক নবমুসলিমের মরদেহ ও তার অটোভ্যানটি উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি এলাকার আব্দুল হান্নান মাস্টারের পুকুর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওমর ফারুক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে। তিনি কয়েক বছর আগে খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল হান্নান মাস্টারের পুকুরে একটি মরদেহ দেখতে পায় স্থানীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টার দিকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওমর ফারুকের মরদেহ এবং তাঁর ভ্যানটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নবমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি নিজের আদি গারো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি উপজেলার খালেকের মোড় এলাকার রফিক ফকিরের পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন- পুকুর থেকে একজন ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...