Home জাতীয় অপরাধ ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ মামলায় জরিমানা ৩৫ হাজার টাকা
অপরাধ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ মামলায় জরিমানা ৩৫ হাজার টাকা

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।

আজ উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৬টি মামলা করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন কর্তৃপক্ষ বা চালক যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সড়কে যানজট কমাতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ...

গভীর রাতে পিকআপ বিকল হয়ে বিপত্তি: গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন...

বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত: পটুয়াখালী যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও জোড়পূর্বক গর্ভপাতের...