Home বিনোদন ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ‘ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ
বিনোদন

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ‘ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

Share
Share

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় স্থান পাওয়া ভাইরাল অ্যালবিনো জাতের সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর তথ্যফলকে ইংরেজি নামের বানানে ভুল ধরা পড়েছে।
চিড়িয়াখানার ৭ নম্বর শেডে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পর দেখা যায়, তথ্য বোর্ডে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিং ভুলে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’। এতে ‘ট্র’ যুক্তাক্ষরের পরিবর্তে ‘ট্ট’ ব্যবহৃত হওয়ায় নামের বানানে বিভ্রান্তি তৈরি হয়।
বিষয়টি নজরে আসার পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে হাস্যরস হিসেবে নিলেও অনেকে কর্তৃপক্ষের গাফিলতি বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটি ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি করা হলেও জনসাধারণের আগ্রহ ও নিরাপত্তাজনিত কারণে পরবর্তীতে তা সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

দ্বিতীয়বার মা হলেন বুবলি, বাবা কে?

চিত্রনায়ক শাকিব খান দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত ১১...

বিজয়পন্থীদের অনলাইন ট্রোলিংয়ে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও থালাপতি বিজয়–কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে কেন এত আলোচনা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও, যেখানে...

স্পেনের আদালতের রায়ে গায়িকা শাকিরাকে ৫ কোটি ৫০ লাখ ইউরো ফেরত দেওয়ার নির্দেশ

স্পেনের একটি আদালত জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা এর পক্ষে রায় দিয়ে দেশটির কর...