Home আন্তর্জাতিক বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক

বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী

Share
Share

ভারতে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী দাবি করেন, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্ট এলাকায় বিপুলসংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন।

এ সময় তিনি হিন্দিতে বলেন, ‘জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা।’ তিনি আরও বলেন, ‘তাদের জেলে রেখে জনগণের অর্থ ব্যয় করতে চাই না। আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোটব্যাংকের রাজনীতির কারণে তা প্রয়োগ করা হয়নি। দ্রুত চলে যান।’

শুভেন্দু আরও বলেন, ‘পুলিশকে বলে দেওয়া হয়েছে, জেলে পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।’

এর আগে কথিত ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের’ আটকে রাখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেওয়া হয়। ভারতের কয়েকটি রাজ্যেও গত এক বছরে একই ধরনের কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে...