Home জাতীয় অপরাধ সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের অভিযোগে দুজন আটক, অস্ত্র উদ্ধার
অপরাধ

সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের অভিযোগে দুজন আটক, অস্ত্র উদ্ধার

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টার অভিযোগে আত্মসমর্পণ করা ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় অষ্টম দফায় পরিচালিত অভিযানে আত্মসমর্পণ করা ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, আত্মসমর্পণের পর ওই দুই ব্যক্তি ‘চাচা-ভাইপো’ নামে নতুন একটি দস্যু দল গঠনের চেষ্টা করছেন। তাঁরা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছিলেন।

এ তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা অভিযান চালিয়ে মো. নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ‘চাচা-ভাইপো’ নাম–সংবলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয় বলে জানায় কোস্ট গার্ড।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ছয়টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মোংলা থানার সুন্দরবনের সেলা নদীর বটতলার খালসংলগ্ন এলাকা থেকে তিনটি একনলা বন্দুক, একটি পাইপগান, একটি খেলনা পিস্তল ও ১৯টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক নাজমুল শেখ ও হানিফ শেখ বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা। তাঁরা আগে ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে যুক্ত ছিলেন বলে কোস্ট গার্ড জানিয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...