Home আন্তর্জাতিক পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২০
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২০

Share
Share

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক সদস্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৭০ জন আহত হয়েছেন। রোববার সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে বিবিসি উর্দু জানায়, বিস্ফোরণের ফলে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং আরও দুটি বগি উল্টে যায়। ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরা সামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ট্রেনটিতে ছিলেন বলে জানা গেছে।
ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন। সংগঠনটি দাবি করেছে, এটি ছিল আত্মঘাতী হামলা। তবে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবি নিশ্চিত করেনি।
বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের...

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ...