Home সাম্প্রতিক পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হ/ত্যা
সাম্প্রতিক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হ/ত্যা

Share
Share

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় এক ব্যবসায়ীসহ দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন ও ফুলঝুরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলঝুরি গ্রামের মো. ইউসুফ শরীফ (৩৫) এবং ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়ির আব্দুল কাইয়ুম (৩০)। কাইয়ুম স্থানীয়ভাবে পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ইউসুফ শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই এলাকার কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে টিকিকাটা ইউনিয়নের নিজ ঘর থেকে ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন। পরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই দিনে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ফুলঝুরি গ্রামের ঘটনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্য ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পৃথক দুটি ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...