Home আন্তর্জাতিক ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক ঘিরে উদ্বেগ, জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক ঘিরে উদ্বেগ, জরুরি অবস্থা ঘোষণা

Share
Share

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি রাসায়নিক কারখানার বিষাক্ত পদার্থভর্তি ট্যাংক ঘিরে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে ট্যাংকটি বিস্ফোরিত হয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির একটি ট্যাংকে প্রায় ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট নামের অত্যন্ত দাহ্য রাসায়নিক সংরক্ষিত রয়েছে, যা প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়। ট্যাংকটি বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এতে তাপমাত্রা ও চাপ ক্রমাগত বাড়ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গত শনিবার ট্যাংকের তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে এবং প্রতি ঘণ্টায় তা আরও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোন ব্যবহার করে পর্যবেক্ষণ এবং পানি ছিটিয়ে ঠান্ডা করার চেষ্টা চলছে।
ঝুঁকি বিবেচনায় গার্ডেন গ্রোভ এলাকার হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানাটির অবস্থান জনপ্রিয় ডিজনিল্যান্ড রিসোর্ট থিম পার্ক থেকে প্রায় ৫ মাইল দূরে হলেও থিম পার্কটি আপাতত ঝুঁকির বাইরে থাকায় খোলা রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ক্রেইগ কোভি জানান, ট্যাংকের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার কারণে তাপ ও চাপ দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা দল কাজ করছে এবং বিক্রিয়ার গতি কমানো সম্ভব হলে বড় দুর্ঘটনা এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...