Home রাজনীতি জামায়াতের এমপিকে খাবার পরিবেশন করলেন শিবিরকর্মী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা
রাজনীতি

জামায়াতের এমপিকে খাবার পরিবেশন করলেন শিবিরকর্মী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা

Share
Share

ঝিনাইদহের কালীগঞ্জে শিবিরকর্মী হত্যা মামলার এক আসামির মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতসমর্থিত সংসদ সদস্য আবু তালিব। অনুষ্ঠানে তাঁকে খাবার পরিবেশন করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুকে।

বৃহস্পতিবার উপজেলার বগেরগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মহিদুল ইসলাম মন্টু স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ের অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সেখানে দাওয়াতে যান সংসদ সদস্য আবু তালিব। অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

মহিদুল ইসলাম মন্টু শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শামীমের বাবা রুহুল আমিন মামলার বাদী। মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ২৪ মার্চ কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন কলেজের পূর্ব গেট এলাকা থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি শামীমকে তুলে নিয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। একই বছরের ১৩ এপ্রিল যশোর সদর উপজেলার লাউখালী গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রুহুল আমিন। মামলায় মহিদুল ইসলাম মন্টুসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক রাজনৈতিক কর্মী বলেন, শিবিরকর্মী হত্যা মামলার আসামির অনুষ্ঠানে জামায়াতের একজন সংসদ সদস্যের উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য আবু তালিব বলেন, ‘ওই ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। সামাজিক সম্পর্কের কারণে অনুষ্ঠানে গিয়েছি। হত্যা মামলায় আমিই সাবেক চেয়ারম্যান মন্টুর নাম অন্তর্ভুক্ত করেছি। ভুক্তভোগী পরিবার যাতে বিচার পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

অসুস্থতার কারণে বিরতিতে ককরোচ প্রধান, শিগগিরই ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা...

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...