Home জাতীয় জুলাইয়ে শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের নির্মাণকাজ: পানিসম্পদমন্ত্রী
জাতীয়

জুলাইয়ে শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের নির্মাণকাজ: পানিসম্পদমন্ত্রী

Share
Share

দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশ, নদী রক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক সুরক্ষায় বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পের নির্মাণকাজ আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, “দ্রুত সময়ের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ করতে না পারলে দেশের একটি বড় অঞ্চল ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।” তিনি আরও জানান, পদ্মা ও তিস্তা নদী নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং আগামী জুন মাসের সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিল পাস হতে পারে।

এ সময় তিনি দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগাপ্রকল্প নিয়েও সরকার দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশ্বাস দেন।

গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সরকারের বৃহৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের একটি বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে।

তিনি সতর্ক করে বলেন, আগামী ৫০ বছর দেশের প্রধান খালগুলো নিয়মিত খনন না করলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক এলাকা পানির নিচে চলে যেতে পারে।

সেমিনারে শিক্ষা ও রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নামে দীর্ঘদিন ধরে চলা অপসংস্কৃতি ও লেজুড়বৃত্তি বন্ধ করতে হবে। তরুণদের মধ্যে ইতিবাচক ও আদর্শভিত্তিক রাজনীতির চর্চা ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান...

রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি এনসিপি নেতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায়...

‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাগেরহাটের মোংলা বন্দরসহ সারা দেশে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক...