Home আন্তর্জাতিক ফুসফুসের ক্যানসার চিকিৎসায় ৭ মিনিটের ইনজেকশন চালু করল রোশ ফার্মা ইন্ডিয়া
আন্তর্জাতিকএশিয়া

ফুসফুসের ক্যানসার চিকিৎসায় ৭ মিনিটের ইনজেকশন চালু করল রোশ ফার্মা ইন্ডিয়া

Share
Share

ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন ধরনের দ্রুত প্রয়োগযোগ্য ইনজেকশন চালু করেছে রোশ ফার্মা ইন্ডিয়া। ‘টিসেন্ট্রিক’ নামের এই ইনজেকশনটি বিশেষভাবে নন-স্মল সেল লাং ক্যানসার রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

নতুন এই পদ্ধতিতে ওষুধটি শিরায় স্যালাইনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে না দিয়ে ত্বকের নিচে ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে মাত্র সাত মিনিট, যেখানে প্রচলিত ইমিউনোথেরাপিতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে রোগীদের চিকিৎসার সময় ও ভোগান্তি কমবে এবং হাসপাতালে চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী ও দূর থেকে আসা রোগীদের জন্য এটি সুবিধাজনক হবে।

এই চিকিৎসায় ব্যবহৃত ওষুধ অ্যাটেজোলিজুম্যাব পিডি-এল১ প্রোটিনকে ব্লক করে কাজ করে। এই প্রোটিন ক্যানসার কোষকে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার আড়ালে থাকতে সাহায্য করে। এটি বন্ধ হলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষকে শনাক্ত করে আক্রমণ করতে পারে।

চিকিৎসকদের মতে, যেসব রোগীর টিউমারে পিডি-এল১-এর মাত্রা বেশি, তারা এই চিকিৎসা থেকে বেশি উপকৃত হতে পারেন। ধারণা করা হচ্ছে, নন-স্মল সেল লাং ক্যানসারের প্রায় অর্ধেক রোগী এই থেরাপির উপযোগী হতে পারেন।

তবে এই চিকিৎসার প্রধান চ্যালেঞ্জ হলো এর উচ্চ ব্যয়। এক ডোজের দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি, এবং অনেক রোগীর ক্ষেত্রে একাধিক ডোজ প্রয়োজন হওয়ায় পুরো চিকিৎসা ব্যয় কয়েক কোটি টাকায় পৌঁছাতে পারে।

ব্যয় কমাতে রোশ ফার্মা ‘ব্লু ট্রি’ নামের একটি সহায়তা কর্মসূচি চালু করেছে। এছাড়া এটি ভারতের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প সিজিএইচএস-এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কিছু রোগী আর্থিক সহায়তা পেতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল হলেও দ্রুত প্রয়োগ, কম সময় হাসপাতালে থাকা এবং তুলনামূলক কম পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এই প্রযুক্তিকে ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিয়ের দাবিতে পীরগঞ্জে এসে প্রেমিকের হাতে খুন অন্তঃসত্ত্বা নারী

রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড...

পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সরকারি ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের সামাজিক কল্যাণ নীতি ও প্রশাসনিক পরিচালনায় এক ঐতিহাসিক ও বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল নবগঠিত রাজ্য প্রশাসন। সোমবার (১৮ মে) মন্ত্রিসভার একটি...

Related Articles

শান্তি আলোচনার মধ্যে ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্রের সম্মতি, দাবি ইরানি গণমাধ্যমের

শান্তি আলোচনা চলাকালীন ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে...

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা নিয়ে নতুন বিতর্ক, নেতৃত্ব সংকটে প্রশ্নের মুখে দেশটির শাসনব্যবস্থা

ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা ও নেতৃত্ব সংকট নিয়ে আলোচনা শুরু...

হরমুজ প্রণালির নিরাপত্তা তদারকিতে নতুন সংস্থা গঠন করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানে পরিকল্পিত হামলা স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মঙ্গলবার (১৯ মে) পরিকল্পিত একটি সামরিক হামলা...