Home আঞ্চলিক সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু
আঞ্চলিকদুর্ঘটনা

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

Share
Share

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার ছবি (৫১) রাজাবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টের একজন আইনজীবী ছিলেন।

নিহতের ভগ্নিপতি অ্যাডভোকেট ফাহিমুল ইসলাম জানান, রাত ৮টার দিকে কামরুন নাহার ছবি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

বাগেরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা...

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লার মুরাদনগরে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।...

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...