Home জাতীয় সিলেট সুনামগঞ্জে পানি থেকে উঠছে ‘গ্যাস’
জাতীয়

সিলেট সুনামগঞ্জে পানি থেকে উঠছে ‘গ্যাস’

Share
Share

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানির নিচে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস সদৃশ পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বোরো ধান কাটা শেষ হওয়ায় বর্তমানে টগার হাওর পানিতে টইটম্বুর। এর মধ্যে হঠাৎ করে হাওরের মাঝখানে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে প্রবল চাপে কাদাজল মিশ্রিত গ্যাসের মতো পদার্থ ওপরে উঠতে দেখা যায়। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুতগতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে দেখা যায়। তবে কিছু সময় পর নির্গমন বন্ধ হয়ে যায় বলে জানান তিনি। তারা বলেন, রায়পুর গ্রামের বিভিন্ন স্থানে আগে থেকেই গ্যাসের অস্তিত্ব থাকার কথা শোনা গেছে তবে এইবার তা সরাসরি দেখতে পেলেন।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় মুঠোফোনে প্রতিবেদককে বলেন, ‘হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন দিয়েছেন। তবে এটি প্রকৃতপক্ষে গ্যাস নাকি অন্য কোনো পদার্থ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলতি বছরের জানুয়ারিতেও একই স্থান থেকে অনুরূপভাবে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তনু হত্যা মামলায় নতুন পুরুষের ডিএনএ শনাক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তনুর পোশাক...

কারিনাকে ঘিরে গুজবের প্রতিবাদ জানালেন মা লোপা কায়সার

সদ্য প্রয়াত কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা...

Related Articles

ঘুস-তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন,...

দেড় ঘণ্টার তাণ্ডবে লন্ডভন্ড গাইবান্ধার সুন্দরগঞ্জ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ছোট-বড় অনেক গাছপালা...

সরকারি কাজে চাঁদা দাবির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সাতক্ষীরার শ্যামনগরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন...

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পুনরায় কোনো গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা...