Home অন্যান্য গ্রাফিতি ইস্যুতে ১২ ঘণ্টার মধ্যে অবস্থান বদল সিএমপির
অন্যান্য

গ্রাফিতি ইস্যুতে ১২ ঘণ্টার মধ্যে অবস্থান বদল সিএমপির

Share
Share

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে সকালে জারিকৃত গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ১২ ঘণ্টা পার হওয়ার আগেই সন্ধ্যায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় পুলিশ প্রশাসন।

সোমবার (১৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পরে সন্ধ্যা ৬টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত নতুন এক বিজ্ঞপ্তিতে পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় জারি করা আগের গণবিজ্ঞপ্তি সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ভিডিওতে দেখেছি, গ্রাফিতি করতে আসা কিছু মেয়ের পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়েছে। আমি তখনি ১৪৪ ধারা উঠিয়ে দিতে পুলিশকে রিকুয়েস্ট করেছি। যাদের ইচ্ছে তারা গ্রাফিতি করুক। প্রয়োজনে হোম মিনিস্ট্রিতে কথা বলেন। চারটা-সাড়ে ৪টার দিকে আমাকে পুলিশ কমিশনার ফোন করেছিলেন। তিনি ঢাকা থেকে পারমিশন পেয়েছেন, উইথড্র করে দেবেন।

তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছি, সম্ভব হলে সন্ধ্যা ৬টা থেকেই গ্রাফিতি করার অনুমতি দিয়ে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা এবং নতুন করে গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের পুলিশি হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর এনসিপি। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর টাইগারপাস মোড়ে ‘গ্রাফিতি অঙ্কন কর্মসূচি’ পালন শুরু করেন দলটির নেতা-কর্মীরা। মূলত এই কর্মসূচিকে কেন্দ্র করেই সকালের দিকে সিএমপির পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাবেক অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে দায়ের নতুন রিট

সাবেক অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে নতুন একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সরকারের দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত,...

তনু হত্যা মামলায় নতুন পুরুষের ডিএনএ শনাক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তনুর পোশাক...

Related Articles

গ্যাসের আগুন কেড়ে নিল ৫ প্রাণ; পাশাপাশি কবরে শায়িত স্বামী, স্ত্রী ও তিন সন্তান

কষ্ট সইবার মতো আর অবশিষ্ট কেউ রইল না। একে একে নিভে গেল...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা...

অস্তিত্ব সংকটে নবীগঞ্জের নজাইখাল

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহাসিক নজাইখাল খালটি বর্তমানে...

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক পুলিশ সদস্য

নীলফামারীর ডোমার উপজেলায় দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে...