Home আন্তর্জাতিক ভারতের স্কুলে তিন ভাষা বাধ্যতামূলক, ইংরেজি এখন ‘বিদেশি ভাষা’ ক্যাটাগরিতে
আন্তর্জাতিকএশিয়া

ভারতের স্কুলে তিন ভাষা বাধ্যতামূলক, ইংরেজি এখন ‘বিদেশি ভাষা’ ক্যাটাগরিতে

Share
Share

ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলশিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন এই নিয়ম চালু করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মোদী সরকারের ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-এর অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। গত শুক্রবার প্রকাশিত এক নির্দেশিকায় সিবিএসই জানায়, আগামী ১ জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে এই নিয়ম পুরোপুরি বাস্তবায়ন হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি আরও দুটি ভাষা পড়তে হবে। পাঠ্যক্রমকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে— আর-১, আর-২ এবং আর-৩।

আর-১ ও আর-২ বিভাগে থাকবে দুটি ভিন্ন ভারতীয় ভাষা। শিক্ষার্থীরা বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় কিংবা গুজরাতির মতো ভাষা বেছে নিতে পারবে। আর-৩ বিভাগে পড়ানো হবে একটি বিদেশি ভাষা।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, নতুন এই শ্রেণিবিন্যাসে ইংরেজিকে ভারতীয় ভাষা হিসেবে নয়, বরং ‘বিদেশি ভাষা’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিবিএসই আরও জানিয়েছে, শিক্ষার্থীরা চাইলে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষাও শিখতে পারবে, যা ‘চতুর্থ ভাষা’ হিসেবে গণ্য হবে।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এই নীতির ফলে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ভারতের আঞ্চলিক ভাষাগুলোর চর্চাও আরও শক্তিশালী হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: ১০ দিন আটকে থাকার পর ২ জন জীবিত উদ্ধার

ভয়াবহ বন্যা ও প্রাণঘাতী ভূমিধসে বিধ্বস্ত নেপালে দুর্যোগের ১০ম দিনে এসে এক...

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণের মৃত্যু

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি...

ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে বিরোধী দল...

নদী বাঁচানোর একলা লড়াইয়ে পরিবেশ বদলে দিলেন ভারতীয় তরুণ: স্বীকৃতিস্বরূপ মিলল স্বপ্নের আন্তর্জাতিক চাকরি

দূষণ ও বর্জ্যে জর্জরিত একটি নদীকে পুনর্জীবিত করার একক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক...