Home আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
আন্তর্জাতিক

জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Share
Share

কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় এটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এই প্রাদুর্ভাবকে এখনই ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেনি সংস্থাটি।

রোববার (১৭ মে) জেনেভাভিত্তিক এই বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ‘বুন্দিবুগিও’ ভাইরাসজনিত ইবোলা রোগটি বর্তমানে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এটি বিশ্বজুড়ে মহামারি পর্যায়ে পৌঁছানোর শর্তগুলো এখনও পূরণ করেনি বলে স্পষ্ট করেছে ডব্লিউএইচও। কঙ্গোতে এই বিরল প্রজাতির ভাইরাসের সংক্রমণে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বৈশ্বিক সতর্কতার অংশ হিসেবেই মূলত এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র’ (আফ্রিকা সিডিসি) বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, কঙ্গোয় এখন পর্যন্ত এই বিরল প্রজাতির ইবোলা রোগে ২৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই কঙ্গোর স্বর্ণখনি অধ্যুষিত মংগওয়ালু ও রামপারা শহরের বাসিন্দা বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে আন্তর্জাতিক জরুরি অবস্থা জারির মূল উদ্দেশ্য হলো আক্রান্ত দেশগুলোকে দ্রুত আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া এবং প্রতিবেশি দেশগুলোতে যেন সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো। কঙ্গোর ওই খনি অঞ্চলগুলোতে আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশেষ দল পাঠানো হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে কড়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই ভাইরাসের সংক্রমণ রোধ করা না গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...