Home জাতীয় চীন সফরে যাচ্ছেন ভিপিসহ ডাকসুর ১৫ সদস্য
জাতীয়

চীন সফরে যাচ্ছেন ভিপিসহ ডাকসুর ১৫ সদস্য

Share
Share
চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ উপলক্ষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার চীনের উদ্দেশে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তারা এ সাক্ষাৎ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা একটি ছবি শেয়ার করেন।

এর আগে গতকাল শুক্রবার চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং ডাকসু কার্যালয়ে এসে নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ সফরের আমন্ত্রণ জানান। পরে বিষয়টি ফেসবুকের এক স্ট্যাটাসে জানান ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

পোস্টে সাদিক লেখেন, তিনি (লি শাওপ্যাং) ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে আমাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, চীনা দূতাবাসের আমন্ত্রণে শনিবার থেকে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে থাকবেন। সফরকালে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহ পরিদর্শন করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...