Home জাতীয় অপরাধ জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ, এলাকা জুড়ে তোলপাড়
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতিসাম্প্রতিক

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ, এলাকা জুড়ে তোলপাড়

Share
Share

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে মজুদের অভিযোগে এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের উত্তর চরজব্বর গ্রামের একটি বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম আবদুস সামাদ (প্রকাশ সামাদ ডাক্তার), যিনি ১নং চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে,সুবর্ণচরের ইমানআলী বাজার সংলগ্ন জামায়াত নেতা সামাদ ডাক্তারের বাড়িতে গত বেশ কিছুদিন ধরে বিপুল পরিমাণ সরকারি চাল এনে গোপনে মজুদ করে রাখা হচ্ছিল। অভিযোগ ওঠে, এই চালগুলো তিনি অসৎ উদ্দেশ্যে বিভিন্ন লোকজনের কাছে অতিরিক্ত মূল্যে কালোবাজারে বিক্রি আসছিলেন। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে সামাদের বাড়িতে যান এবং একটি কক্ষে সরকারি সিলমোহরযুক্ত খাদ্য অধিদপ্তরের চালের বস্তাগুলো দেখতে পান। এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং চরজব্বার থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। তবে স্থানীয়দের অভিযোগ, সকালে প্রশাসনকে বিষয়টি জানানো হলেও দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আর এই সুযোগে পরিস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত জামায়াত নেতা আবদুস সামাদ এলাকা ছেড়ে গা-ঢাকা দেন।

এ বিষয়ে আত্মগোপনে থাকা জামায়াত নেতা আবদুস সামাদ দাবি করেন, “এই চালগুলো কোনো কালোবাজারির নয়, আমি লক্ষ্মীপুরের রামগতির একটি মাদ্রাসা থেকে লট হিসেবে ক্রয় করেছি।” তবে ক্রয়ের সপক্ষে কোনো বৈধ রসিদ বা তাৎক্ষণিক প্রমাণ দেখাতে পারেননি তিনি এবং এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “স্থানীয়দের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা চরজব্বার থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। সেখানে তল্লাশি চালিয়ে আবদুস সামাদের বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আপাতত চালগুলো জব্দ করে সরকারি হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা তাঁর পরিবার যদি চাল ক্রয়ের যথাযথ ও বৈধ কাগজপত্র দেখাতে পারেন, তবে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায়, সরকারি ত্রাণের চাল কালোবাজারির অপরাধে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পলাতক সামাদ ডাক্তারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও...