সোনিয়া গান্ধী কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়ে থাকতে পারে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা।
Leave a comment