Home আন্তর্জাতিক ফিলিস্তিনি পতাকা প্রদর্শন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিকইউরোপ

ফিলিস্তিনি পতাকা প্রদর্শন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী

Share
Share

বার্সেলোনার তরুণ ফুটবলার  লামিনে  ইয়ামাল এর ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

লা লিগা শিরোপা উদযাপনের সময় ইয়ামালকে ফিলিস্তিনি পতাকা হাতে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে পেদ্রো সানচেজ স্পেনের কূটনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।” একই সঙ্গে তিনি জানান, শুরু থেকেই স্পেন হামাসের হামলার নিন্দা করেছে এবং পরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেছে।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, তাদের অবস্থান ভারসাম্যপূর্ণ এবং দেশটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তিনি উভয় পক্ষের সহিংসতার নিন্দা জানিয়ে সংঘাত বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ফিলিস্তিন–ইসরায়েল ইস্যুতে ক্রীড়াবিদ ও জনপরিচিত ব্যক্তিদের অবস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন ইয়ামালের এই পদক্ষেপও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনভর পরিবারের সঙ্গে কেনাকাটা, গভীর রাতে মাকে বার্তা: অতঃপর…

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এসেছে তার নিখোঁজ...

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন...

Related Articles

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন...

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে...

২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন

  গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন আদালত। এমন...

;