Home আঞ্চলিক বালাগঞ্জে আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
আঞ্চলিকসিলেট

বালাগঞ্জে আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

Share
Share

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওরসহ সংশ্লিষ্টদের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ব্যক্তি ও সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সহসভাপতি ছানাওর আহমদ সিতাব। অনুষ্ঠান পরিচালনা করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু এবং প্রকল্পের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ মো. হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, আত্ব-তাকওয়া প্রজেক্টের অন্যতম ফাউন্ডার ও সহসাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্যপ্রবাসী জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী সিফতা, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী এবং প্রকল্পের নির্বাহী সদস্য জাহাঙ্গির আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার তরুণ-তরুণীদের জন্য কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আলী হুসেন।

উল্লেখ্য, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আত্ব-তাকওয়া প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি মেটারনিটি ক্লিনিকের কাজ শুরু হয়েছে। গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২) বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ওই ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও প্রকল্পের আওতায় এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সূর্যগ্রহণ আল্লাহর মহাশক্তির নিদর্শন : এ সময় যেসব আমল করবেন

সূর্য ও চন্দ্র মহান রাব্বুল আলামিনের অপরিসীম কুদরতের বিশেষ নিদর্শন। মহাকাশের এসব মহাজাগতিক ঘটনা নিছক কোনো কৌতূহল বা বিনোদনের বিষয় নয়; বরং তা...

মাঝআকাশে ৩০০ ফুট নিচে আছড়ে পড়ল বিমান: তদন্তে ধরা পড়ল পাইলটের গাঁজা সেবনের সত্যতা

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লির উদ্দেশে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী ফ্লাইটে মাঝআকাশে ঘটে গেছে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর দুর্ঘটনা। তীব্র টার্বুলেন্সের...

Related Articles

সব চেষ্টা ব্যর্থ করে মারা গেল পেট জোড়া লাগা দুই যমজ শিশু

বুক ও পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করা কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত...

এসএসসিতে পুনরায় অকৃতকার্য: মেহেরপুরে পরিবারের বকাঝকায় অভিমানে প্রাণ দিল পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান...

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ...

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল...