Home আঞ্চলিক জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি
আঞ্চলিকসিলেট

জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি

Share
Share

জকিগঞ্জ প্রতিনিধি।সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর ও বারজানি এলাকার কুশিয়ারা নদীর একাধিক স্পট, বারহাল ইউনিয়নের চক সুইস গেইট ও কোনাগ্রাম এলাকার সুরমা নদীর ভাঙন এবং মানিকপুর ইউনিয়নের বাল্লাহ তোপখানা এলাকায় গিয়ে ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগের দিন সোমবার (১১ মে) সুরমা নদীর ভাঙনে অত্যধিক ঝুঁকিপূর্ণ কানাইঘাট উপজেলার লক্ষীপুর-গৌরিপুর, রামপুর ও গোসাইনপুর এলাকা তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি ভুক্তভোগী মানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি সব সময় রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সংসদ সদস্য আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদী শাসন ও প্রতিরোধমূলক কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এর ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রনি দাস, পাউবো’র জকিগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ভূইয়া, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিনসহ জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।f

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার...

কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মো: ইয়াছিন সরকার, কুমিল্লা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক ব্যক্তিকে...

Related Articles

মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোছা. আরজিনা বেগম (৫১) গত...

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা

মো. আমিরুল ইসলাম, দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাচিনসনপুর উচ্চ...

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও...

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন...