Home আন্তর্জাতিক পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা: গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু
আন্তর্জাতিক

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা: গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু

Share
Share

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইডি সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে ও আইনজীবীকে সঙ্গে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি কার্যালয়ে হাজির হন সুজিত বসু। সেখানে টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত কর্মকর্তাদের অভিযোগ, জেরার সময় তিনি সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের সাবেক দমকলমন্ত্রী ছিলেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন।

অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে পৌরসভায় কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

তবে সুজিত বসুর দাবি ছিল, এই মামলায় সিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে তার নাম নেই। তা সত্ত্বেও নোটিশ পেয়ে তিনি ইডি দপ্তরে হাজির হয়েছিলেন।

এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাড়ি, কার্যালয় ও তার রেস্তোরাঁয়ও তল্লাশি চালায় ইডি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে না; বরং সাধারণ মানুষের মুখের হাসিতেই বাজেটের প্রকৃত সফলতা নির্ধারিত হয়...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তে টহল দেওয়ার সময়...

Related Articles

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...