Home আন্তর্জাতিক চীনকে পেছনে ফেলে র্শীষে বাংলাদেশ
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

চীনকে পেছনে ফেলে র্শীষে বাংলাদেশ

Share
Share

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলেও দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমায় মূলত বাংলাদেশ উপরে উঠেছে। আর বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম।  

 

 

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২০৪ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ কম।

অন্যদিকে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের তৈরি পোশাক রপ্তানি প্রায় ৫৩ শতাংশ কমে ১৭০ কোটি ডলারে নেমেছে। গত বছরের একই সময়ে দেশটি ৩৬১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল। এতে বাংলাদেশের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে দেশটি।

এদিকে, ভিয়েতনাম ৩৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। পোশাকখাতে দেশটির বাজার হিস্যা বর্তমানে ২২ শতাংশ, যেখানে বাংলাদেশের অংশীদারিত্ব প্রায় সাড়ে ১১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৭৭৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬০ শতাংশ কম। শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে শুধু ভিয়েতনামের রপ্তানিতে বেড়েছে। কমেছে বাংলাদেশসহ চীন, ভারত ও ইন্দোনেশিয়ার। অটেক্সার তথ্যানুযায়ী, গত তিন মাসে ইন্দোনেশিয়ার রপ্তানি সামান্য কমে ১২২ কোটি ডলারে দাঁড়িয়েছে। আর ভারতের রপ্তানি ২৭ শতাংশ কমে ১১০ কোটি ডলারে নেমেছে।

 

 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের ফলে বৈশ্বিক পোশাক বাজারে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই পাল্টা শুল্কের আওতায় পড়া ১৫৭টি দেশের মধ্যে সবচেয়ে বেশি চাপে পড়ে চীন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার কিছুটা কমায় প্রতিযোগিতায় কিছু সুবিধা পাওয়া গেছে।

তবে তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন, শুল্কজনিত কারণে পণ্যের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ক্রয়াদেশ কমেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

গণতান্ত্রিক ছাত্রজোট যুক্তরাষ্ট্রের সঙ্গে Muhammad Yunus–এর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে করা বাণিজ্যচুক্তিকে “দেশবিরোধী” আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল...

বিএনপির দুধের বাটিতে মুখ দিয়েছে টিআইবির ড. ইফতেখারুজ্জামান; ফেসবুক পোস্টে ড. কনক সরওয়ার

ঢাকা, ৯ মে: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ড. কনক সরওয়ার। তিনি অভিযোগ করেছেন,...

Related Articles

মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন ৬০ বছরের মা

আজ বিশ্ব মা দিবস। যে বয়সে একজন মানুষের নিজের শরীরের বাড়তি যত্নের...

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে ভয়াবহ বোমা ও ড্রোন হামলা: ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর ওপর এক ভয়াবহ সন্ত্রাসী...

বেঙ্গালুরুতে প্রকাশ্যে স্ত্রীকে হত্যাচেষ্টা, জনতার বেধড়ক পিটুনি

ব্যস্ত সড়কে প্রকাশ্যে স্ত্রীকে মারধরের পর তার গলায় ছুরি চালাতে গিয়েছিলেন এক...

কারা হরমুজে সমস্যায় পড়বে, জানাল ইরান

ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া বলেছেন, তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে...