Home আন্তর্জাতিক ভরণপোষণ বকেয়া থাকলে বাতিল হতে পারে মার্কিন পাসপোর্ট
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ভরণপোষণ বকেয়া থাকলে বাতিল হতে পারে মার্কিন পাসপোর্ট

Share
Share

সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া রাখা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউএসএ। সংস্থাটি জানিয়েছে, যেসব অভিভাবকের সন্তানের ভরণপোষণ বাবদ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে, তাদের পাসপোর্ট বাতিল বা নবায়ন স্থগিত করা শুরু হবে।
পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, যাদের দুই হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি ভরণপোষণ বকেয়া রয়েছে, তারা এই পদক্ষেপের আওতায় পড়তে পারেন। তবে বিশেষভাবে বড় অঙ্কের বকেয়া থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আদালতের নির্দেশে একজন অভিভাবককে সন্তানের মৌলিক ব্যয় নির্বাহের জন্য অন্য অভিভাবককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। সাধারণত খাবার, পোশাক, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় খাতে এই অর্থ ব্যবহার করা হয়।
মার্কিন কর্মকর্তাদের মতে, সন্তানের ভরণপোষণ নিশ্চিত করা শুধু আইনি দায়িত্ব নয়, এটি শিশুদের মৌলিক অধিকার রক্ষারও অংশ। তাই যারা দীর্ঘদিন অর্থ পরিশোধ এড়িয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, নতুন এই পদক্ষেপের ফলে বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক কাজে যুক্ত অনেক নাগরিক চাপে পড়তে পারেন। একই সঙ্গে ভরণপোষণ আদায়ে এটি কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।...

Related Articles

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলা : ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটে...

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...